সর্বশেষ

সারাদেশ

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই: খুলনায় আইনমন্ত্রী

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রচলিত আইনি কাঠামোর বাইরে 'ক্রসফায়ার' বা কোনো বিচারবহির্ভূত পদক্ষেপের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সন্ত্রাস দমনে প্রচলিত আইনই যথেষ্ট উল্লেখ করে তিনি প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

খুলনায় সফরকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। বিচারপ্রার্থী মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত আইনি সেবা পায়, সেদিকে কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার তাগিদ দেন তিনি।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় খুলনা জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা প্রসারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এর আগে সকালে খুলনার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আইনমন্ত্রী। সেখানে তিনি আদালতে বিচারাধীন মামলার জট কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের মাধ্যমে বিচারপ্রার্থীদের স্বস্তি দিতে বিচারকদের প্রতি আহ্বান জানান।

এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, এবং আমির এজাজ খান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় অংশ নেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০