হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট বিভাগেই চারজন রয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২৭০ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১৯ বার পড়া হয়েছে