সর্বশেষ

সারাদেশ

পাবনায় সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করল যুবদল

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। সোমবার আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে তৎপর রয়েছেন।

সোমবার দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির আহমেদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বাঁচতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যুবদলের নেতাকর্মীদের এই লড়াইয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু ওবায়দা শেখ তুহিন, রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান নয়ন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন এবং সদর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০