সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সবজি ক্ষেতে মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামের একটি সবজি ক্ষেত থেকে পরি হাজরা নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতেই তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহত পরি হাজরা (৬৫) উপজেলার বেদভিটা গ্রামের তুলশি হাজরার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে একটি সবজি ক্ষেত থেকে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। সেখানে ওই বৃদ্ধার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে মৃনাল হাজরা অভিযোগ করে জানান, তার মায়ের কান ও নাকে স্বর্ণালঙ্কার ছিল। দুর্বৃত্তরা মূল্যবান গহনা লুট করতেই তাকে হত্যা করে লাশ সবজি ক্ষেতে ফেলে গেছে বলে তিনি দাবি করেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০