সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে বেপরোয়া ‘সেলফি’র রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির জন্য সমালোচিত ‘সেলফি পরিবহন’ বন্ধ এবং এর রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘সেলফি পরিবহন বয়কট’, ‘রুট পারমিট বাতিল চাই’ এবং ‘নিরাপদ সড়ক নিশ্চিত করো’ সম্বলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে এই পরিবহনের চালকদের বেপরোয়া গতি ও খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের চালকদের বেপরোয়া প্রতিযোগিতার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। বার বার সতর্ক করা সত্ত্বেও চালক ও মালিকপক্ষ কোনো নিয়মনীতি মানছে না। সড়ক দুর্ঘটনা রোধে অবিলম্বে এই পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানান তারা।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, ঘিওর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ, বরংগাইল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শফিক এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানি ও মাহবুব রহমানসহ অনেকে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০