সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বন্যাকবলিত আলাতুলিতে এমপি বুলবুলের ত্রাণ বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বন্যাকবলিত আলাতুলি ইউনিয়নের পানিবন্দি ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এসব দুর্গত মানুষের হাতে সরকারি ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চল এবং নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বন্যাকবলিত এসব অঞ্চলের মানুষ চরম পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। চরের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের এ সংকটে সহায়তা করতেই আলাতুলি ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। দুর্গম চরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় নারী ও পুরুষরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে এ চাল গ্রহণ করেন।

বিতরণ অনুষ্ঠানে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও আশ্বাস দেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলবে।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০