সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি রেলব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর 'একতা এক্সপ্রেস' ট্রেনটি উপজেলার হালুয়াকান্দি রেলব্রিজ এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জামতৈল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আবু হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য আশেপাশের এলাকায় খবর পাঠানো হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০