সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে শুভ্র হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার আরও দুই আসামি পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০১৭ সালের ১৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে শুভ্রকে হত্যা করা হয়। ওই ভবনে কয়েকজন বন্ধু মাদক সেবনের পর তাঁকে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে শুভ্রকে ভবন থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহত শুভ্রর বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, মামলাটির দীর্ঘ শুনানি শেষে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত আজ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০