সর্বশেষ

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় অবাধ ও স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। যোগ্য, শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে ধ্বংসপ্রায় স্থানীয় সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

ফারজানা শারমিন পুতুল বলেন, স্থানীয় সরকারব্যবস্থার কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করবে সরকার। স্থানীয় সরকার পরিচালনার জন্য এমন যোগ্য, ভালো ও শিক্ষিত ব্যক্তিদের নির্বাচিত করা প্রয়োজন, যাঁরা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার—দেশের মানুষ তা জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে তিনি মনে করেন। তবে জনগণের বিভিন্ন চাহিদার সবগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট দীর্ঘদিন ধরে দেশের সমস্যা হয়ে আছে। এসব খাতে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, ফলে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এসব সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হতে না হয়।

তিনি আরও বলেন, সমস্যা থেকে সমাধানের পথে যাওয়ার এই মধ্যবর্তী সময়টি দেশের মানুষের জন্য কষ্টকর। এ কষ্টের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বর্তমান সরকার বারবার দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা দেশের মানুষের কাছে গিয়ে সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কথা তুলে ধরছেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, সবকিছু ঠিক করে একটি সুন্দর দেশ গঠনে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। এ কাজে তিনি দেশের সবার সহযোগিতা কামনা করেন।

নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, পিপি রুহুল আমিন তালুকদার টগর, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ এবং জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামসহ অনেকে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০