সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে লুণ্ঠিত পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে ডিমবাহী পিকআপ ভ্যানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত পিকআপ, ডাকাতির কাজে ব্যবহৃত অপর একটি গাড়ি, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতি চক্রের সঙ্গে জড়িত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রযুক্তি ও গোপন তথ্যের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর জসিম উদ্দিন, নারায়ণগঞ্জের ইমন (২৮) ও মো. রিফাত হৃদয় (২৮), কিশোরগঞ্জের রহমত আলী ওরফে জিল্লুর এবং কুমিল্লার আব্দুল্লাহ আল মুন্না ওরফে রুমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা একটি পেশাদার ও সুসংগঠিত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কের মনোহরদী উপজেলার চঙ্গভান্ডা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। একদল সশস্ত্র ডাকাত একটি ডিমবাহী পিকআপের গতি রোধ করে। এরপর চালক ও তার সহযোগীকে বেঁধে মারধর করে নিজেদের গাড়িতে তুলে নেয় এবং পরে অন্য সড়কে ফেলে রেখে ডিম ভর্তি পিকআপটি নিয়ে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। নারায়ণগঞ্জের কাঁচপুর মহাসড়ক এলাকা থেকে চারজনকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থেকে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও সহযোগী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপ, ডাকাতির কাজে ব্যবহৃত অপর একটি পিকআপ ভ্যান, ডিমের ৯৮টি খালি ক্যারেট, ডিম বিক্রির নগদ ১০ হাজার টাকা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০