সর্বশেষ

সারাদেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা : তথ্য প্রতিমন্ত্রী

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, মফস্বলের সাংবাদিকেরা সহযোগিতা পাচ্ছেন না—এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নীতিগতভাবে এ বিষয়ে অনুমোদনও পাওয়া গেছে।

তিনি বলেন, চলতি বছরে বর্ধিত বরাদ্দের পুরো অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর সম্পূর্ণ অর্থ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। বিশ্বের সব দেশে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. সুলতান মাহমুদ বাবু এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০