সর্বশেষ

সারাদেশ

বাঘায় খাটের নিচে মিলল ২টি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাঘায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বাঘার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পুলিশ সদস্যরা আলাইপুর নাপিতপাড়া এলাকার চিহ্নিত একটি বসতবাড়ির শয়নকক্ষে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শোবার ঘরের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা কাঠের বাটের দুটি সচল পিস্তল উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখান থেকে তিনটি জং ধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় রুবেল হোসেনের স্ত্রী রোজিনা খাতুনকে (৩৬) ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত রুবেল হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক রুবেল একই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং গ্রেপ্তার হওয়া রোজিনা আলতাব হোসেনের মেয়ে।

অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অপরাধে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বাঘা থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুনকে ডিবি কার্যালয় থেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০