সর্বশেষ

সারাদেশ

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত সাজমীর খুলনার তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক এক শিক্ষার্থীর মোবাইল ফোন এবং ভারতীয় রুপি চুরির অভিযোগ তোলা হয় সাজমীরের বিরুদ্ধে। এরপর স্থানীয় কিছু বখাটে যুবক তাকে নির্মমভাবে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় পরের দিন রোববার সাজমীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বজনরা। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণ। নিহত সাজমীরের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে পুলিশ নিজ উদ্যোগে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০