সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় তাসনিম রিফাতের দাফন সম্পন্ন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য সৈনিক তাসনিম রিফাতকে রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ গ্রাম পবা উপজেলার বিন্দারামপুরে জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান স্বজন ও সহকর্মীরা। অকালপ্রয়াত এই তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাসনিম রিফাতের দাফন সম্পন্ন

দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে প্রয়াত সৈনিক তাসনিম রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখানে সামরিক রীতি অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সড়কপথে মরদেহ পবা উপজেলার বিন্দারামপুর গ্রামে নিয়ে যাওয়া হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় রিফাতকে শেষবারের মতো দেখতে বাড়ি ও আশেপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ছুটে আসেন।

বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে নিহত সেনাসদস্যের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত ট্যাংক ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় ট্যাংকের ভেতরে আকস্মিক গোল বিস্ফোরণ ঘটলে আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। মাত্র তিন বছর আগে মাকে হারানো ২৮ বছর বয়সী রিফাতের এমন প্রয়াণে বাকরুদ্ধ বাবা আসাদুল ইসলাম। রিফাত তার স্ত্রী ও আড়াই বছরের একটি কন্যাসন্তান রেখে গেছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন