মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক তুষার ভূঁইয়া, সদস্য সচিব রুমান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দলটির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে তুষার ভূঁইয়া এবং সদস্য সচিব হিসেবে ইয়াজ্জেম হোসেন রুমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নতুন নেতৃত্বের মাধ্যমে জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রুমানকে সদস্য সচিব এবং ফেরদৌস খান দুর্জয়কে সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণা, তুষার ভূঁইয়ার গতিশীল নেতৃত্ব, রুমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দুর্জয়ের সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে মাদারীপুরে এনসিপি একটি নতুন মাত্রায় এগিয়ে যাবে। দলটিকে মাঠপর্যায়ে সুপ্রতিষ্ঠিত করতে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি শুরু করেছেন নবনির্বাচিত নেতারা।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলীয় কর্মসূচিকে সুসংগঠিত করা হবে। আগামী দিনে মাদারীপুরে একটি শক্তিশালী ও জনবান্ধব রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
১২০ বার পড়া হয়েছে