সর্বশেষ

সারাদেশ

অক্সিজেন সংকটে খুমেক হাসপাতালের শিশু বিভাগে রোগী ভর্তি বন্ধ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) শিশু বিভাগে তীব্র অক্সিজেন সংকটের কারণে সাময়িকভাবে নতুন রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি রোগী ভর্তি থাকায় হাসপাতালটিতে এই জরুরি পরিস্থিতি তৈরি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে মাত্র ৪৮টি নির্ধারিত শয্যা রয়েছে। তবে ধারণক্ষমতা পেরিয়ে গত মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ায় ১৭৬ জনে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়েই মূলত কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় চরম ঘাটতি দেখা দেয়।

এমন পরিস্থিতিতে হাসপাতালের শিশু মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় নতুন করে আসা কোনো শিশুকে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছে বিভাগীয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. রোকসানা পারভিন জানান, ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী চিকিৎসাধীন থাকায় চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর অসুস্থ শিশুদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেনের প্রয়োজন হলেও বর্তমান পরিস্থিতিতে তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে জরুরি মুহূর্তে হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসুস্থ শিশুদের অভিভাবকেরা। সংকটাপন্ন শিশুদের জীবন রক্ষায় দ্রুত অক্সিজেন সংকট নিরসন করে ভর্তি কার্যক্রম স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন