সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা দুর্গাপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিন্দার আলী শেখ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের মৃত জানু শেখের ছেলে। গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে ৬ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ।

পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ জিন্দার আলীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হওয়া যাবে এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনা। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন