সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা দখল ও সীমানা বিরোধ নিয়ে চরম উত্তেজনা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুরূপনগরে রাস্তা দখল ও সীমানা বিরোধ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাস্তা অবরুদ্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগে পৌরসভায় লিখিত অভিযোগ জমা দিলেও মেলেনি কোনো সমাধান। দ্রুত তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরূপনগর এলাকার বাসিন্দা দুলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক রাস্তার জায়গা ও ব্যক্তিমালিকানাধীন সীমানা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এর ফলে এলাকার সাধারণ মানুষের চলাচল এবং স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে নিয়মতান্ত্রিকভাবে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত দুলাল তাতে বাধা দিচ্ছেন। গায়ের জোরে সরকারি রাস্তা ও সীমানা দখলের চেষ্টা করায় আইনগত সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোনাফ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগতভাবেই প্রকৃত সীমানা নির্ধারণ করে এই সংকটের সমাধান চান। সরকারি রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে তারা আপস করতে রাজি নন।

এই বিরোধপূর্ণ পরিস্থিতি নিরসনে এবং জানমালের নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা পৌরসভা কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা তদন্ত কার্যক্রম শুরু না থাকায় এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে।

পৌরবাসীর আশা, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবে এবং সঠিক সীমানা নির্ধারণের মাধ্যমে এই জমি সংক্রান্ত বিরোধের একটি স্থায়ী ও সুষ্ঠু সমাধান বের করবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন