সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডিবির অভিযান: ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে উপজেলার খাস মহল বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকার মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয়।

সেখান থেকে সন্দেহভাজন হিসেবে মো. সৈয়দ জামাল হোসেন (৩১) নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তারকৃত সৈয়দ জামাল হোসেন সিরাজদিখান থানার চর সাংহারদি এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে।

জেলা পুলিশ সূত্র জানায়, আটককৃত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন