সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় ২৩ দিনেও মেলেনি কলেজছাত্রী সনজিতার খোঁজ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজছাত্রী সনজিতা ভৌমিক নিখোঁজ হওয়ার ২৩ দিন পরও কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের দাবিতে উল্লাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অসহায় স্বজনেরা। দীর্ঘদিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।

নিখোঁজ সনজিতা ভৌমিক (১৯) উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী। গত ১৩ আগস্ট কলেজে যাওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে জয় ভৌমিক নামের এক যুবক সনজিতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনার দিন জয় ও তার সহযোগীরা সনজিতাকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় সনজিতার বাবা সঞ্জয় ভৌমিক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে স্বজনেরা অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেয়ের সন্ধান বা উদ্ধারের অগ্রগতি সম্পর্কে থানা থেকে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছে না বলেও তারা জানান।

নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অসহায় পরিবারটি সনজিতাকে দ্রুত সুস্থ শরীরে উদ্ধারে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন