সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ: কড়া নিরাপত্তায় উত্তাপহীন সড়ক, বন্ধ দূরপাল্লার বাস

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাজেকে সড়ক অবরোধ চলাকালে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সর্বাত্মক আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে। শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলেও সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা এবং রেড স্কয়ার পয়েন্টে পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়। তবে সেনাবাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুতই পিকেটাররা ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

অবরোধের কারণে জেলা সদর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সাথে খাগড়াছড়ির ৯টি উপজেলায় স্থানীয় যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কম। প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটারদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল ও আলুটিলাসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০