সর্বশেষ

উল্লাপাড়া

সিরাজগঞ্জে নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় কালীগঞ্জ ঘাট এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরণের আয়োজন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
উল্লাপাড়ায় চাঁদাবাজি মামলায় বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ দলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লাপাড়ায় দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে বর্ণাঢ্য সংবর্ধনা

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দৌড়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ক্ষুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাত। তার এই গৌরবময় সাফল্যে তাকে নিজ এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রিফাতকে নানা উপহার ও সম্মাননা দেওয়া হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার হলো প্রাচীন কষ্টি পাথরের দুর্গা মূর্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আনদার পুকুর সংস্কারের কাজ চলাকালীন একটি মূল্যবান কষ্টি পাথরের দুর্গা প্রতিমা উদ্ধার হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন মূর্তিটি উদ্ধার করে।

উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে বৃদ্ধ খুন, স্ত্রী আহত; একজন আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ভয়াবহ হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় বাধা দিতে গেলে তার স্ত্রীও হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে।

উল্লাপাড়ায় ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে গৃহবধূর মৃত্যু, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র দেড় মিনিটের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা খাতুন (৪৫) উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।