সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টিপাথরসহ আটক ৮

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রায় সাড়ে চার কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তুসমেত ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা এই বস্তুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকার একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে এই অভিযান চালানো হয়। সেখান থেকে চার কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জামালপুরের স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, বাবু মিয়া ও ফেলু মিয়া। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন, জোয়াহের, সবুজ মিয়া এবং কামরুজ্জামান রিপন নামের চারজনকে আটক করা হয়।

ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, স্বর্ণকার দিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা চালিয়ে বস্তুটি কষ্টিপাথর বলে ধারণ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষা শেষে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় মামলা দায়েরপূর্বক তাদের আদালতে পাঠানো হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০