সারাদেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব বোতল উদ্ধার করা হয়। অবৈধ চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব বোতল উদ্ধার করা হয়। অবৈধ চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির একটি টহল দল ঝাড়ুয়াপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে তারা শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছেন। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর