সর্বশেষ

সারাদেশ

যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নকে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজশাহী মহানগর যুবদল। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের হাতে এই স্মারক তুলে দেন। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তাঁদের আমন্ত্রণও জানানো হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, রফিক আহমেদ ডলার, ফিরোজ আবদুল্লাহ এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল হক মিলন ও সদস্য আখলেছুর রহমান সাজিম এতে অংশ নেন।

সম্মাননা প্রদানকালে শরিফুল ইসলাম জনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সম্মানার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। রাজশাহী মহানগরে এবার দিবসটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০