সর্বশেষ

সাহিত্য

অপেক্ষা আছে বলেই

শিরিন আক্তার শীলা
শিরিন আক্তার শীলা

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
অপেক্ষা শুধু কারও ফিরে আসার প্রতীক্ষা নয়, বরং স্বপ্ন, আশা, ভালোবাসা ও বিশ্বাসকে বাঁচিয়ে রাখার এক গভীর অনুভূতি। শিরিন আক্তার শীলার ‘অপেক্ষা আছে বলেই’ কবিতায় অপেক্ষার সৌন্দর্য, অপূর্ণতার বেদনা এবং ভালোবাসার চিরন্তন আকাঙ্ক্ষা কাব্যিক ভাষায় ফুটে উঠেছে।

শিরিন আক্তার শীলা

অপেক্ষা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর
প্রতিটি প্রহরে জেগে থাকে স্বপ্নের নীল সমুদ্র,
প্রতীক্ষাহীন জীবনে থাকত না কোনো আশা
থাকত না ফিরে পাওয়ার মধুর ভালোবাসা।

অপেক্ষা আছে বলেই ভোর আসে রজনী শেষে
বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে শুকিয়ে যাওয়া ঘাস,
কুঁড়ি একদিন ফুল হয়ে যায়
নদী সাগরের ঠিকানা খুঁজে পায়।

অপেক্ষা আছে বলেই চিঠির পাতায় জমে অনুভব
প্রতিটি অক্ষরে জেগে থাকে প্রণয়ের কলরব,
অভিমানের আকাশ ভেঙে নামে স্নিগ্ধ বৃষ্টি
একমুঠো আশায় গড়ে নতুন দিনের সৃষ্টি।

সব অপেক্ষার শেষ যে প্রাপ্তিতে হবে তা নয়
কিছু প্রতীক্ষা চিরকাল হৃদয়ের গভীরে রয়,
তবু সেই অপূর্ণ অপেক্ষাই শেখায় নীরবে
সত্যিকারের প্রেম কখনো হারায় না ভিড়ে।

অপেক্ষা আছে বলেই স্বপ্নেরা ডানা মেলে
অন্ধকারের বুক চিরে নতুন সূর্য জ্বলে,
অপেক্ষার জন্য জীবন এত মায়াময় সুমধুর
মানুষ বাঁচিয়ে রাখে ভালোবাসার সুর।

তুমি আসবে ভেবে জেগে থাকে যুগল আঁখিপাতা
অপেক্ষা যেন লিখে চলে অনুরাগের কথা,
দূরত্ব যত বাড়ুক তবু কমে না বিশ্বাস
প্রতীক্ষার মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসার নিঃশ্বাস।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০