সর্বশেষ

সারাদেশ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) নামের দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পান বাজার এলাকায় ইয়াবা সেবনের তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম আলীকদম থানার পুলিশের টহল দলের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মো. হোসেন ও মো. সোহেলকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুজনই আলীকদম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকার বাসিন্দা। হোসেনের বাবার নাম আলী আহম্মদ এবং সোহেলের বাবার নাম মো. হোসেন।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৭ অনুযায়ী তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে। আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন