সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিতে চরম ভোগান্তি, নদী বন্দরে সতর্কতা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে চলমান অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেপুপাড়া আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার আশঙ্কায় নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টানা বৃষ্টিপাতের ফলে কলাপাড়া উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন চরম বিপাকে পড়েছেন। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামীণ জনপদে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

উপকূলীয় এই অঞ্চলের আমন ধান চাষী ও মৌসুমী সবজি চাষীরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। মহিপুর এলাকার আমন চাষীদের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে, যা দীর্ঘসময় নিমজ্জিত থাকলে পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সাথে নীলগঞ্জ ইউনিয়নের সবজি চাষীরাও গাছের গোড়া পচে ব্যাপক লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেন।

টানা বর্ষণে গ্রামীণ এলাকার অসংখ্য পুকুর ও মাছের ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন জানিয়েছেন, কৃষকদের ক্ষয়ক্ষতি এড়াতে এলাকার স্লুইসগেটগুলো সঠিকভাবে তদারকি করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। পটুয়াখালী, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এই কারণে স্থানীয় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন