সর্বশেষ

সারাদেশ

টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বিনিয়োগকৃত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াত নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে অভিযুক্তদের গ্রেফতার ও টাকা ফেরতের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, ২০২০ সালে কুড়িগ্রাম জেলা জামায়াতের সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াত রুকন আব্দুস সালাম সুজা এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম মিলে 'ভিশন এন্টারপ্রাইজ' নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের নামেই জেলার অন্তত ১৫০ জন জামায়াত কর্মীর কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, ব্যবসায় বিনিয়োগের নামে বিপুল পরিমাণ এই অর্থ হাতিয়ে নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। উল্টো মূল পুঁজি ফেরত না দিয়ে অভিযুক্ত জামায়াত নেতারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করছে।

অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে জেলা জামায়াত নেতৃত্বকে অবহিত করা হলে তারা অভিযুক্তদের দলীয় সদস্যপদ স্থগিত করে। একই সাথে আদালতে না গিয়ে ঘরোয়াভাবে বিষয়টি মীমাংসার অনুরোধ জানায়। তবে জেলা জামায়াতের আমীর এই সংকটের সমাধান করতে ব্যর্থ হলে নিরুপায় হয়ে সংক্ষুব্ধ ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেন।

বর্তমানে অভিযুক্ত চার নেতার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হলেও স্থানীয় প্রশাসন তাদের গ্রেফতার বা আইনি ব্যবস্থা গ্রহণে রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। আজকের মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন মো. তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম এবং মোসলেমা বেগমসহ অন্যান্যরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন