সর্বশেষ

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন: ২৪ ঘন্টায় হামে ৬, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে দেশে হামের পরিস্থিতির এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ শিশু। হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯৪ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের। এর মধ্যে গত এক দিনেই নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

এদিকে, মশাবাহিত ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এক দিনে ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।

নতুন রোগী যুক্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। এর আগের দিন রোববার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৯৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন