সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে মানসনদহীন মিষ্টি ও দই বিক্রি: অলিম্পিক সুইটসকে জরিমানা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরীতে বিএসটিআইয়ের মানসনদ ছাড়া দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রি করায় অলিম্পিক সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার নগরীর মহিষবাথান এলাকায় পরিচালিত এই অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরি এবং মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এই ব্যবস্থা নেয় প্রশাসন।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন। অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন, বিক্রি এবং বিতরণের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত কোনো লেবেল ব্যবহার করা হচ্ছিল না। এসব অপরাধে অলিম্পিক সুইটসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

জনস্বার্থে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে জেলাজুড়ে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০