সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শৃঙ্খলাভঙ্গে জামায়াত থেকে ডা. ইসমাইল আবার বহিষ্কার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ডা. ইসমাইল হোসেনকে পুনরায় বহিষ্কার করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ সৃষ্টি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় এই কঠোর সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডা. ইসমাইল হোসেনকে দল থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, সংগঠন ও দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার পর তদন্ত সাপেক্ষে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বহিষ্কারের পর থেকে ডা. ইসমাইল জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। তাঁর নামে দলীয় কার্যক্রম চালানো কিংবা কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া দলের সর্বস্তরের জনশক্তিকে বহিষ্কৃত ব্যক্তির পক্ষে অবস্থান না নেওয়া এবং তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনা প্রদান করা হয়। সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০