সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ধানক্ষেতের আইলে জলবায়ু সুবিচারের দাবিতে কৃষকদের মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ধানক্ষেতের আইলে ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু ঋণের পরিবর্তে কৃষি-প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়নের জোরালো দাবি জানান জলবায়ু ক্ষতিগ্রস্ত উপকূলীয় কৃষক ও সাধারণ মানুষ।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামে 'আইল থেকে আন্তলিয়া' শীর্ষক বিশ্বব্যাপী প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে প্রান্তজন নামক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ধানক্ষেতের আইলে দাঁড়িয়ে স্থানীয় কৃষক, শ্রমিক ও পরিবেশকর্মীরা লাঙ্গল, কোদাল এবং পানির কলস হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

প্রতিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি অমল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, মোশারফ হোসেন মিন্টু ও তানজিল জামান জয় বক্তব্য দেন। উপকূলীয় অঞ্চলের কৃষকদের অধিকার রক্ষা ও প্রতিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

সমাবেশে প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাত দফা দাবি উত্থাপন করেন। মানববন্ধনে প্রান্তিক কৃষক, জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০