সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ ও ভাঙচুর, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে দেশীয় অস্ত্র ও লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনভর তাণ্ডবের কারণে অচল হয়ে পড়ে জেলা শহর, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে হাজার হাজার নেতাকর্মী গোপালগঞ্জ শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় সমবেত হন। দুপুর ১২টার দিকে তারা সংঘবদ্ধ হয়ে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের অনেকের হাতে রামদা, ছ্যান, ঝাড়ু ও লগি-বৈঠা দেখা যায়।

বিক্ষোভের একপর্যায়ে শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর চালানো হয়। পরে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি এপিসির লুকিং গ্লাস ও পুলিশ বক্স ভেঙে ফেলা হয়। এসময় এপিসির গায়ে লাল রং দিয়ে 'জয় বাংলা' লিখে দেওয়া হয়।

আন্দোলন চলাকালে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর যে চত্বরের নাম 'হাদি চত্বর' দিয়েছিল, সেটির নামফলক ভেঙে পুনরায় 'মুক্তিযুদ্ধ চত্বর' ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি মোকাবেলায় এবং জানমালের নিরাপত্তায় জেলাজুড়ে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০