সর্বশেষ

সারাদেশ

১৭ বছরের শতভাগ বিদ্যুতের দাবি ছিল শুভঙ্করের ফাঁকি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিগত ১৭ বছরের শতভাগ বিদ্যুতায়ন ও বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণতার দাবিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে অভিহিত করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি অভিযোগ করেন, দীর্ঘমেয়াদি সমাধানের পরিবর্তে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য বিগত সরকারের ভুল নীতি ও অনিয়মকে দায়ী করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট হঠাৎ তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের অবহেলার ফসল। বিগত সরকার টেকসই অবকাঠামো তৈরি না করে কুইক রেন্টাল প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধাভোগীদের অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানির স্থায়ী সমাধানের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নিয়েছে, যা বাস্তবায়নে কিছুটা সময়ের প্রয়োজন।

মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু পুলিশ প্রশাসন দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে এবং সমাজ থেকে বয়কট করতে হবে। আমাদের অর্জনগুলোকে নষ্ট করার জন্য একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন