সর্বশেষ

সাহিত্য

অনন্ত প্রহর

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছেলেবেলায় মা বলতেন আর মাত্র কয়েকটা পরীক্ষা, এইতো সামনে বার্ষিক, পাশ করলেই তোর ছুটি,যেখানে খুশি বেড়াতে যাবি, যখন খুশি খেলবি, শুধু আনন্দ আর আনন্দ
আমি পড়ছি আর পড়ছি
এসএসসি সামনে, মা বললেন,মনোযোগ দিয়ে পড়, ভালো করলেই তোর মুক্তি, যা খুশি করতে পারবি,চূড়ান্ত সুখ
পড়ছি তো পড়ছি
মঈনুল রনি

এইচ এস সি চলে আসছে,বাবা বললেন,এতো ঘুরিস কেন, টেবিল এ বস, খালি পড়বি আর পড়বি,ভালো করলেই জীবন সুন্দর
শুধু পড়া আর পড়া, রাত নেই, দিন নেই, নেই গ্রহ নক্ষত্র তারা

আমি পড়ছি
জীবনাচরণে নিস্তব্ধ পরিবর্তন,
অসহায় আত্মসমর্পণ
সামনে ভর্তি পরীক্ষা,বাবা বললেন,একটু মনোযোগ দিয়ে পড়, ২৪ ঘন্টা পড়,আর একটু, ভালো কোথাও টিকে গেলে তোকে কে পায়,আর কোনো টেনশন নেই, জীবনে সুখ আর সুখ, মুক্তি আর তৃপ্তি

আমি পড়ছি
বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো, ছুটছি তো ছুটছি,অনন্ত অপেক্ষা, অফুরন্ত প্রতীক্ষা,ঘুম নেই আমার
ইনকোর্স, টার্ম, সিটি এক্সাম, প্রেসেন্টেশন, ভাইভা, মক, ক্লাস টেস্ট, ইয়ার ফাইনাল
মাঝেমধ্যে জীবন দুর্বিসহ, দুঃখ কষ্টের মিশেল অহরহ

শুধু যুদ্ধ আর যুদ্ধ
জীবন গাড়ি চলছে
চলছি তো চলছি
আমি ক্লান্ত,নির্জীব
বিশ্ববিদ্যালয় লাইফ শেষ,

মা বললেন, এবার আসল পরীক্ষা , জীবনের টার্নিং পয়েন্ট, ভালো চাকুরী, জীবনে এনে দিবে শান্তি আর অনন্ত প্রাপ্তি,তুই হবি অনেক বড়,
দেশ বরেন্য, অগ্রগণ্য
সমাজ, জাতি, দশের জন্য।

আমি পড়ছি আর পড়ছি
চাকুরী আমার হলো,
জীবন চলছে, মোহ বাড়ছে
আমি ব্যস্ত, ঘর্মাক্ত, বিরক্ত, বিভ্রান্ত, বিদ্ধস্ত আর অবসান্ত

মা বললেন, তোর শান্তি দরকার,এবার একটা বিয়ে কর, বিয়ে না করলে জীবন বৃথা, পাবে না পূর্ণতা ,
হবে না জীবন পূর্ণ,বিয়ের মাধ্যমে তুই হবি সম্পূর্ণ
বিয়ে আমি করলাম,ব্যাপক ধুম ধাম,

কত শত আয়োজন, স্বপ্নিল অবগাহন
জীবন আমার বহমান, গাইছি অস্তিত্বের জয়গান
ট্রেন ছুটছে অনন্তপানে,

আমি বুক বাঁধি আশায়, রঙ্গমঞ্চের ভাষায়
চাকুরী করছি,স্বস্তি খুঁজছি, বাস্তবতায় ডুবছি,দুঃখ সুখের ভেলায় ভাসছি, শুধু ভাসছি তো ভাসছি
আর সফলতার সংজ্ঞা খুঁজছি,

ভেসে ভেসে, ডুবে ডুবে,সাঁতরে সাঁতরে,আজ বহুদূর
মা বললেন, এবার একটা সন্তান দরকার, সন্তান এলে শুধু সুখ আর সুখ,দুশ্চিন্তা হারাবে,কষ্ট সব পালাবে
কোলজুরে সন্তান এলো, জীবনের আকাশে উঠলো নতুন সূর্য, চাঁদ তারা ভুলে গিয়ে মেতে উঠলাম সূর্য নিয়ে,
আবারো সবাই ব্যস্ত হলো,চাওয়া পাওয়ায় ন্যস্ত হলো।

মোহ নিয়ে, হতাশা আর অপ্রাপ্তির বেসাতি জড়িয়ে,
অজানা,অচেনা ভয় মাড়িয়ে
অর্জন, তর্জন আর বর্জনের সীমানা ছাড়িয়ে,
দুঃখ কষ্ট আর খেদ ছড়িয়ে ট্রেন ছুটছে, দৌড়াচ্ছে,তীব্র গতিতে,
আমি পরিশ্রান্ত, ভারাক্রান্ত,

আয়ুর যোগফল মিলাই
অস্তিত্বের সীমানায় যাই
খামতি নেই,শান্তি খুজি
তৃপ্তি নেই, প্রাপ্তি খুজি

ঘুম নেই, নিদ্রা খুঁজি
জীবনের অর্থ খুঁজি
দুশ্চিন্তায় চোখ বুজি
আমার আমিকে খুঁজি

খুঁজছি তো খুঁজছি
তৃপ্তির খোঁজ, প্রাপ্তির খোঁজ,
শান্তির খোঁজ, আয়ুর অর্থের খোঁজ
এখনো সুখ খুঁজছি,

পূর্ণতার খোঁজ, অর্জনের খোঁজ, স্বার্থকতার খোঁজ,সমাপ্তির খোঁজ
আমি খুঁজি আর খুঁজি,
আর অবাক প্রহরে ভাবি
অবেলায় আমি

আমার আমিকেই খুঁজি
অনিশ্চিত গোধূলিতে
অসহায় প্রহর গুনি
অনন্ত প্রহর।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন