সর্বশেষ

খেলা

টাইব্রেকারে কালিগঞ্জকে হারিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপে চ্যাম্পিয়ন আশাশুনি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশাশুনি উপজেলা দল।

রোববার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের এই মহারণ অনুষ্ঠিত হয়। মাঠের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দু’দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে ওঠে। চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হলে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে আশাশুনি ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ট্রফি নিজেদের করে নেয়।

ফাইনাল ম্যাচটিকে ঘিরে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ফুটবলপ্রেমী মানুষের ঢল নামে। খেলা শুরুর আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক পুরো ম্যাচ জুড়ে দুই দলকেই করতালি দিয়ে উৎসাহিত করেন।

খেলা শেষে স্টেডিয়াম মাঠে এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে টুর্নামেন্ট শেষ করায় তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন