সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে অটোরিকশা চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে নির্মমভাবে হত্যার দায়ে এ শাস্তি দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে যাত্রীবেশে নাজিম উদ্দিনের অটোরিকশায় ওঠেন পলাশ, নাসিম ও শাকিল নামের তিন ব্যক্তি। অটোরিকশাটি ময়মনসিংহ সদরের সুহিলা মধ্যপাড়া এলাকায় পৌঁছালে তারা দেশীয় অস্ত্র দিয়ে চালক নাজিমকে এলোপাতাড়ি আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা নাজিম উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান করেন। রায়ে মূল আসামি পলাশকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

একই মামলার অপর দুই আসামি নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন