সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় হৃদয় হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার চাঞ্চল্যকর রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা চালায় আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে দোকানের ভেতরেই হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাদ্দাম হোসেন স্বাধীন এবং মো. রাব্বি। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্ধেক টাকা হত্যাকাণ্ডের শিকার হৃদয়ের সন্তানের ভরণপোষণের জন্য দেওয়া হবে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন