সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে মধ্যরাতে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৩টি দোকান

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলা জোড় ব্রিজ এলাকায় একটি মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৩১ আগস্ট দিবাগত রাত ১টা ১৬ মিনিটে শ্রীনগর বেলতলা জোড় ব্রিজ এলাকার ওই মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন চারপাশের অন্যান্য দোকানে ছড়াতে পারেনি। ফলে এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো বাজারটি।

এই অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকান, একটি মুদি দোকান এবং একটি খাবারের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন স্থানীয় ব্যবসায়ী বাবুল হোসেন, রাজন ও আনোয়ার।

আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন