সর্বশেষ

সারাদেশ

মান্দায় মেয়ে শিক্ষার্থীদের ভাতা গায়েব: ইউএনওর বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মান্দায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের বিশেষ বরাদ্দের প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর বিরুদ্ধে। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে এই টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ছাত্রীদের প্রশিক্ষণের নামে বড় অঙ্কের অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দুই দিনের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের কথা থাকলেও তা মাত্র এক দিনে শেষ করে বাকি টাকা পকেটস্থ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে ৬৪ জন শিক্ষার্থী এবং ৪ জন প্রশিক্ষকের জন্য মোট ২ লাখ ৯৮ হাজার ২৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরকারি নিয়মানুযায়ী, প্রতি শিক্ষার্থীর দৈনিক ১,৫০০ টাকা হারে দুই দিনে মোট ৩,০০০ টাকা ভাতা পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে শিক্ষার্থীদের কোনো টাকাই দেওয়া হয়নি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের কোনো নগদ অর্থ বা ভাতা দেওয়া হয়নি। উল্টো একটি করে স্যানিটারি প্যাড ও সামান্য নাস্তা দিয়ে তাদের বিদায় দেওয়া হয়েছে। অথচ নথিপত্রে শতভাগ উপস্থিতি ও ভাতার টাকা বুঝিয়ে দেওয়ার ভুয়া স্বাক্ষর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন বেগম ও বিদ্যামাধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতী রানী গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা কোনো নগদ ভাতা পায়নি। যাতায়াত বাবদ নামমাত্র কিছু অর্থ প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলেও তা বরাদ্দের তুলনায় অত্যন্ত নগণ্য।

এদিকে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী ডা. জয়নাল আবেদিন জানান, দুই দিনের বরাদ্দ থাকলেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মাত্র এক দিন। সেই অনুযায়ী তিনি এক দিনের ভাতা পেয়েছেন। পুরো চারজন প্রশিক্ষকের পেছনে বরাদ্দের মাত্র অর্ধেক অর্থ ব্যয় করা হয়েছে।

এই গুরুতর অনিয়মের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী দাবি করেন, শিক্ষার্থীদের সরাসরি নগদ টাকা না দিয়ে খাবার ও স্যানিটারি সামগ্রী দেওয়া হয়েছে। তবে ভুয়া ভাউচার এবং বিপুল পরিমাণ অর্থ গায়েবের এই ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন