সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন তপন রায়। পরে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় ধান নিতে যান তিনি।

সেখানে গ্রামের একটি ঢালু সড়ক দিয়ে ভ্যান নিয়ে মহাসড়কে ওঠার সময় যশোর থেকে নড়াইলগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তপন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানচালক নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০