পাবনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশের মতো পাবনাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। তাঁর প্রদর্শিত শান্তির বাণী ও আদর্শ ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটানো জরুরি। সমাজ থেকে অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষভাগে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
১১৫ বার পড়া হয়েছে