সর্বশেষ

সারাদেশ

মেলান্দহে সুধীজনদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সুধীজনদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুরমুঠ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, 'জামালপুর হালচাল' নামের একটি ফেসবুক আইডি থেকে সুপরিকল্পিতভাবে এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর অপতথ্য ছড়ানো হচ্ছে। এমনকি আধুনিক এআই প্রযুক্তির অপব্যবহার করে বিকৃত ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা চরম উদ্বেগজনক।

বক্তারা আরও জানান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এর ফলে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি এলাকায় পারস্পরিক শত্রুতা ও বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু এবং তাঁর ছেলে সৈয়দ সাফায়েত জামান অনিতকে জড়িয়ে কুৎসা রটানোর বিষয়টি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের সাথে জড়িত সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সাথে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিয়া বাদল, শামছুল হক, শহীদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন