সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য দপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল উদ্ধার করা হয়েছে। শহরের টানবাজার এলাকার একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের এই নিষিদ্ধ জাল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টানবাজার এলাকায় অবস্থিত ‘হক প্লাজা’র দ্বিতীয় তলায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের নেতৃত্বে মৎস্য বিভাগ এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে। সেখানে হাজ্বী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জালের সন্ধান মেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত প্রতিষ্ঠানটির গুদাম থেকে মোট ৪১ বস্তা ক্ষতিকর রিং জাল উদ্ধার করা হয়েছে। গণনা শেষে দেখা যায়, উদ্ধারকৃত জালের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০টি। বর্তমান বাজারে প্রতিটি জালের গড় মূল্য দুই হাজার টাকা হিসেবে জব্দকৃত জালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইন অমান্য করে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল মজুত রাখার অপরাধে হাজ্বী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে মৎস্য সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, রিং জালের যত্রতত্র ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষার্থে এবং নদী-নালায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে মৎস্য দপ্তরের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন