ময়মনসিংহে স্কাউটসের জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগান নিয়ে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এই অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং পলিথিন বর্জনের গুরুত্ব তুলে ধরে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই অভিযানের সূচনা করা হয়। এরপর এটি এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
অভিযান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর ময়মনসিংহ গড়ে তুলতে কেবল প্রশাসন নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজের ঘরকে যেভাবে আমরা পরিষ্কার রাখি, দেশকেও সেভাবে ভালোবাসতে হবে। ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন বর্জনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা সড়কের চারপাশের পড়ে থাকা ময়লা-আবর্জনা এবং ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। একই সাথে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরি করা হয়।
১০৭ বার পড়া হয়েছে