সর্বশেষ

মতামত

এরা আসলে কী চায়?

মাসুদুল হাসান রনি
মাসুদুল হাসান রনি

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
​সবকিছুতেই তাদের আপত্তি, সবকিছুর বিরুদ্ধেই তাদের অন্তহীন বাধা—এটাই যেন আজ একশ্রেণির মানুষের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। তাই প্রশ্ন জাগে, এই চক্রটি আদতে কী চায়?
মাসুদুল হাসান রনি

​নারীর ক্ষমতায়নের বিরোধিতা করা, নারী শিক্ষাকে সংকুচিত করার অপচেষ্টা চালানো, গান-বাজনা ও কনসার্ট বন্ধ করা, বাউলদের পেটানো, মাজার ভাঙা, নাটক মঞ্চায়নে বাধা দেওয়া, খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধের দাবি তোলা—এসব যেন তাদের নিয়মিত এজেন্ডা হয়ে গিয়েছে। এছাড়া শো-রুম উদ্বোধনে শিল্পীদের বাধা দেওয়া, ঘরের ভেতরে ঢুকে দম্পতিদের স্বামী-স্ত্রী পরিচয়ের প্রমাণ চাওয়া, হোটেল-রিসোর্টে বেড়াতে যাওয়া সাধারণ মানুষকে হেনস্তা করা এবং নারীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হেনস্তাতেই এই চক্র থেমে থাকেনি। এরা পুলিশ লাইনে ঢুকে পুলিশের কনসার্ট বন্ধ করে দেয় এবং ভাঙচুর চালায় ! চিন্তা করুন, এদের কত ঔদ্ধত্য। দু:খজনক সত্য, এটি এখন বাংলাদেশের নিয়মিত চালচিত্র।

​এই কাজটি কারা করছে?

​কখনো তৌহিদি জনতা, কখনো ঈমান-আকিদা রক্ষা কমিটি, কখনো জাগ্রত মুসলিম বা অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, আবার কখনো মাদ্রাসার শিক্ষক-ছাত্র কিংবা বিভিন্ন উগ্র ধর্মীয়-রাজনৈতিক সংগঠন জামায়াত-হেফাজতের ব্যানারে এই চক্রটি সক্রিয় রয়েছে। এরা কেবল দেশের স্বাভাবিক উন্নয়ন ও অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করছে না, বরং মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তি ও সংগঠনের অধিকার এবং নাগরিক জীবনের মৌলিক স্বাধীনতায়ও চরমভাবে হস্তক্ষেপ করছে।

​একটি নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। সংস্কার ও আধুনিকীকরণের এই গুরুত্বপূর্ণ সময়ে এদের এমন অপতৎপরতা সমাজকে পিছিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে—একটি প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে এই চক্রটি ঠিক কোন সমাজ বিনির্মাণ করতে চায়? এরা আসলে সমাজকে কোন অন্ধকারে নিয়ে যেতে চাইছে?

​এদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দেখবেন, এরা আজ পুলিশ লাইন আক্রমণ করেছে, কাল জাতীয় সংসদে ঢুকে ভাঙচুর চালাবে।

​সাঁইজীর সেই গানের কলি মনে করিয়ে দিই— "সময় গেলে সাধন হবে না..."


লেখক: গণমাধ্যমকর্মী।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন