সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১০ টাকায় সিম কিনে বিপদে নারীরা, জড়িয়েছে বিকাশ প্রতারণা চক্রে

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র ১০ টাকায় সিম কিনে চরম বিপাকে পড়েছেন কয়েকজন নারী। কম দামে সিম কিনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করার পর তা হাতিয়ে নিয়ে বিকাশ প্রতারণায় ব্যবহার করছে একটি চক্র। এই চক্রের খপ্পরে পড়ে এখন পুলিশের আইনি জটিলতা ও আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী নারীদের।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে ফেরি করে মাত্র ১০ টাকায় সিম বিক্রির লোভনীয় অফার দেয় একটি চক্র। কম দামে সিম পাওয়ার সুযোগে অনেক সরলমনা নারী নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিমগুলো নিবন্ধন করেন। তবে সিমগুলো সচল না হওয়ায় নেটওয়ার্ক সমস্যার অজুহাতে তা সচল করে দেওয়ার কথা বলে নিজেদের জিম্মায় নিয়ে নেয় বিক্রেতারা। পরবর্তীতে সেই সিম আর ফেরত দেওয়া হয়নি।

এই ঘটনার কয়েকদিন পরেই ঘটে বিপত্তি। ফুকরা গ্রামের বাসিন্দা আসমা বেগমের নামে নিবন্ধিত ওই সিমটি ব্যবহার করে বরিশাল এলাকায় বিকাশ প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। বরিশাল পুলিশ স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করতে ভুক্তভোগী আসমার খোঁজ নিলে পুরো পরিবার হতভম্ব হয়ে পড়ে।

আসমা বেগম ছাড়াও একই গ্রামের রোকেয়া বেগম ও নূপুর খানম নামের আরও কয়েকজন নারী এই অভিনব প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিজেদের অজান্তেই ভয়ংকর এক অপরাধ চক্রের সাথে নাম জড়িয়ে যাওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই নারীরা ও তাদের পরিবার।

এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা চেয়ে এবং প্রতারকদের শাস্তির দাবিতে গত ১৫ আগস্ট কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আসমা বেগম। কাশিয়ানী থানায় দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন