সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের শিলমন্দিতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে সদর থানার শিলমন্দি এলাকার ডায়াবেটিক হাসপাতালের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডু। তিনি তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুন্সীগঞ্জ সদর থানাধীন শিলমন্দি এলাকার ডায়াবেটিক হাসপাতালের পশ্চিম পাশে অবস্থান নেন। সেখানে সজিব মোল্লার মালিকানাধীন মীর সুপার শপের সামনের পাকা রাস্তার ওপর সন্দেহভাজনদের তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পুলিশ রমজানবেগ এলাকার শরীফ দেওয়ানের ছেলে মোঃ বাহাদুর দেওয়ান (৪৫) এবং গুহেরকান্দি এলাকার মৃত হারুন মোল্লার ছেলে মোঃ তাজেল মোল্লা (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন