সর্বশেষ

সাহিত্য

বেহিসেবি ভালোবাসা

লাকি জাদু
লাকি জাদু

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হিসেব করে অংক করা যায়,
হিসেব কষে সংসার নামক
যুদ্ধ ক্ষেত্রেও টিকে থাকা যায়—
কতটুকু পাওয়া, কতটুকু হারানো,
লাকি জাদু

কতটা নীরবতা সহ্য করলে
সম্পর্কের দেয়াল ভাঙে না,
সবই যেন মেপে নেওয়া যায়।

কিন্তু প্রিয়-
হিসেব করে যদি কথাই বলতে হয়,
তবে সে কথার ভাঁজে
ভালোবাসা থাকে কোথায়?

যেখানে প্রতিটি শব্দের আগে
স্বার্থের দাঁড়িপাল্লা বসে,
প্রতিটি অনুভূতির আগে

হিসেবের খাতা খুলে যায়—
সেখানে হৃদয় বাঁচে না,
শুধু সম্পর্কের ছায়াটা বেঁচে থাকে।

তাই তোমার সাথে মনের দূরত্ব
আজ গহীন বন সমান—

যেখানে পথ হারালেও অন্তত
অনুভূতি গুলোকে হিসেবের কাঠগড়ায়
দাঁড় করাতে হয় না।

হিসেবের সংসারে
মানুষ টিকে থাকে ঠিকই,
কিন্তু ভালোবাসা—
সে তো একটু বেহিসেবি হলেই সুন্দর।

তাই দূরত্ব থাকুক,
হিসেবি কাছে থাকার চেয়ে
বেহিসেবি দূরত্বও কখনো কখনো
অনেক বেশি আপন।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন